বাংলার মাধ্যমে ইংরেজী ভাষা দক্ষতা বাড়ানো - এটা কি সম্ভব?


বাংলার মাধ্যমে ইংরেজী ভাষা দক্ষতা বাড়ানো - এটা কি সম্ভব?

কোন সন্দেহ নেই, একটি ইংরেজী ভাষার শিক্ষক বা একজন অধ্যক্ষ এই বিষয়ের উপর অনেক কিছু বলতে পারবেন

দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে মাতৃভাষার ভূমিকা বিতর্ক ও বাদানুবিবাদের বিষয় এবং এ নিয়ে সাহিত্যে যথেষ্ট আলোচনা হয়েছে। সাধারণত বিশ্বাস করা হয় যে ইংরেজী ভাষা শুধুমাত্র ইংরেজির মাধ্যমেই শিখতে হবে। অনেক দেশের সরকারি নির্দেশিকাগুলিতে এই ঘোষণা করা হয় যে ভাষাগত পাঠগুলি যতটা সম্ভব একভাষী (monolingual) হিসাবে পরিকল্পনা করা উচিত এবং মাতৃভাষার ভূমিকা যতদূর সম্ভব এড়ান উচিত।

যাই হোক, বিদ্যমান প্রমাণগুলি একভাষী পদ্ধতি সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করে এবং শিক্ষণ পদ্ধতির নতুন পথের দিকে ইংগিত দেয়   

আমি মূলত একজন টেকনিক্যাল পেশাদার ব্যক্তি, যে একটি পূর্ব ইউরোপীয় ভাষার (রাশিয়ান) মাধ্যমে তার সমস্ত টেকনিক্যাল জ্ঞান অর্জন করেছে এমনিতে, রাশিয়ান ভাষার ইংরেজী বা কোন ভারতীয় আঞ্চলিক ভাষার সাথে কার্যত কোন মিল নেই আমি দীর্ঘ সময় টেকনিক্যাল পেশাজীবী হিসেবে ভারতে চাকরি করি, সেই সময় প্রাথমিক বছরগুলিতে টেকনিক্যাল বিষয়ে আমার সহকর্মীদের সাথে ইংরেজিতে বার্তালাপ করার জন্য আমাকে কষ্ট করতে হয়েছিল।

এ ছাড়া আমি একজন ভাষা উৎসাহী; বিভিন্ন ভাষায় অনুবাদ করা এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যাক্তিদের ভাষা দক্ষতা বাড়ানোর জন্য তাদের সহায়তা করা আমার দ্বিতীয় পেশা। আমি বহুভাষী  পরিবেশের মধ্যে কাজ করার যথেষ্ট বাস্তব অভিজ্ঞতা আছে বলে দাবি করতে পারি

তাই, আমি এ বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গী রাখব - মাতৃভাষা কি বিদেশী ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করে?

যখন আমি প্রযুক্তিগত শিক্ষা প্রাপ্ত করার জন্য রাশিয়ায় গিয়েছিলাম, তখন আমাদের রাশিয়ান ভাষা শেখার জন্য একটি প্রস্তুতিমূলক  পাঠ্যক্রম পাস করতে হয়েছিল,  যাতে কি আমরা পরবর্তীতে রাশিয়ান ভাষার মাধ্যমে উচ্চতর শিক্ষা গ্রহন করতে পারি। স্পষ্টতই, শিক্ষকদের মধ্যে   কেউই ইংরেজী বা অন্য কোন ভারতীয় ভাষা জানতেন না, এবং তখন পর্যন্ত আমি তো রাশিয়ান ভাষায় একটা শব্দও শুনি নি।

যাই হোক, ছয় মাস সময়সীমার মধ্যেই আমি রাশিয়ান ভাষায় এতটা দক্ষতা অর্জন করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাসে যোগ দিয়ে টেকনিক্যাল বক্তৃতাগুলি অনুসরণ করতে কোন রকম অসুবিধা হচ্ছিল না এত অল্প সময়ের মধ্যে রাশিয়ান ভাষায় কার্য্যজ্ঞান অর্জন করতে পারার শুধুমাত্র কারণ এই ছিল যে শিক্ষার  মাধ্যমও রাশিয়ান ছিল। যদি শিক্ষকরা ইংরেজিতে কথা বলতেন বা পড়াতেন, তবে সম্ভবত এটা সম্ভব হতো না।

অনেক বছর পরে, একটি 5-তারকা হোটেলের অধীনস্থ কর্মীদের কয়েকটি দলকে ইংরেজী কথোপকথন প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলাম এমনিতে তো স্টাফরা শিক্ষিত ছিল, অস্নাতক বা স্নাতক এবং কিছু কিছু ইনজিনিয়ারিং ডিগ্রীধারীও ছিল, কিন্তু তারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারত না এবং এর ফলে হোটেল গেস্টদের সাথে বার্তালাপে অসুবিধা হচ্ছিল। ঘটনাক্রমে, এই সব উচ্চাকাঙ্ক্ষী যুবা গন সাধারণতঃ টিয়ের II এবং মফস্বল শহরগুলি বাসিন্দা, বেশীরভাগই সরকারী স্কুল ও স্থানীয় কলেজ থেকে পাস করা

শুরুতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইংরেজী ব্যাকরণের মৌলিক নিয়মগুলির ব্যাখ্যা  শুধুমাত্র ইংরেজিতেই করবো;  নিঃসন্দেহ, এই সিদ্ধান্তের পিছনে আমার রাশিয়ান শেখার নিজের অভিজ্ঞতা ছিল।

কিন্তু প্রথম ব্যাচের সাথে আলাপচারিতার মাঝে আমি উপলব্ধি করলাম যে ইংরেজী ব্যাকরণের যেই নিয়মগুলি তাদেরকে ব্যাখ্যা করা হচ্ছিল, প্রশিক্ষণ কর্মীরা সেগুলো প্রয়োগ করছিল না হতাশ হয়ে কারণ জিজ্ঞাসা করলে আমাকে বলা হয় যে আমি সব সময় ইংরেজিতে কথা বলার জন্য তারা আমাকে সম্পূর্ণরূপে বুঝতে অসক্ষম আমি বুঝলাম যে তাদের ইংরেজী বোধগম্যতা এতই কম যে ইংরেজিতে ব্যাখ্যা করা হলে  নির্দেশাবলীগুলো  সম্পূর্ণরূপে অনুসরণ করা তাদের কাছে কঠিন মনে হচ্ছিল

আমি আমার কৌশল পরিবর্তন করলাম প্রথমত আমি ইংরেজী ব্যাকরণের নিয়মগুলি হিন্দি এবং ইংরেজী মিলিয়ে ব্যাখ্যা করি এবং তারপর তাদের ইংরেজী বাক্য গঠন করার জন্য প্রয়োগ করতে বলি এতে সন্তুষ্টিজনক ফল পাওয়া গেল, প্রশিক্ষণ কর্মীরা সহজেই আমার বক্তব্য বুঝতে পারল আমি বিভিন্ন ব্যাচের জন্য একই কৌশল অনুসরণ করলাম

এটি অনেকের এই চিন্তাধারাকে সুদৃঢ় করে যে ইংরেজী ব্যাকরণগত তারতম্যগুলি বোঝার জন্য মাতৃভাষায় নূন্যতম কোন স্পষ্টীকরণ একটি আদ্যস্থল হিসেবে নেওয়া যেতে পারে এবং তা বিদেশী (ইংরেজী) ভাষা অভিব্যক্তিতে ছাত্রকে সাহায্য করতে পারে।

তাই, আমি মনে করি যে কিছু কিছু পরিস্থিতিতে, ইংরেজী ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ব্যবহার করার প্রয়োজন হতে পারে, বিশেষ করে যখন আমরা টিয়ার ২ নগর এবং মফস্বল শহরগুলির লোকেদের সাথে কাজ করছি। এই ধরনের এলাকায় মানুষ সাধারণত তাদের দৈনন্দিন জীবনে, বাড়িতে, হাটে-বাজারে, এবং সমস্ত দিনের বার্তালাপের সময় মাতৃভাষা বা অন্য কোন আঞ্চলিক ভাষা ব্যবহার করে, তাই প্রতিদিন কেবল এক ঘন্টা ধরে ইংরেজী ভাষা শেখাটা খুব কার্যকরী নাও হতে পারে।

দুর্ভাগ্যবশত, অ-ইংরেজী মাধ্যমিক বিদ্যালয়গুলিতে এবং মফস্বল শহরগুলিতে  ইংরেজী ভাষা  ভুগোল, ইতিহাস, বা রসায়নের মতো অন্য আরেকটি বিষয় হিসাবে বিবেচিত হয়! যদিও ভাষা দক্ষতা অর্জন করতে হলে আমাদের কেবল সেই ভাষাতেই কথা বলতে, চিন্তা করতে এবং স্বপ্ন দেখতে হবে, তবু সতর্কতার সাথে পরিকল্পিত মাতৃভাষার কৌশলগুলির সুবিচারপূর্ণ  ব্যবহার সেই লক্ষ্য অর্জনে অনেক সহায়ক হতে পারে।


এই চিন্তাধারা নিয়ে এই ব্লগের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী যুবাদের জন্য, বিশেষত যারা মূল রূপে  টিয়ার II নগর এবং মফস্বল শহরগুলি থেকে এসেছেন তাদের লাভের জন্য, ইংরেজী ব্যাকরণের নিয়মগুলি ধারাবাহিক ভাবে  বিভিন্ন ভারতীয় আঞ্চলিক ভাষায় ব্যাখ্যা করা হবে

Comments

Popular posts from this blog

PARTS OF SPEECH (পদ প্রকরণ)

MORE ABOUT PARTS OF SPEECH … পদ প্রকারণ সম্পর্কে আরও কিছু...

THE ENGLISH NOUN: GENDER ইংরেজী বিশেষ্য: লিঙ্গ