PARTS OF A SENTENCE: SUBJECT AND PREDICATE (উদ্দেশ্য এবং বিধেয়)
PARTS OF A SENTENCE: SUBJECT AND PREDICATE (উদ্দেশ্য এবং বিধেয়)
Key words (মূল শব্দ): subject,
predicate
ঐতিহ্যগত ব্যাকরণে, একটি বাক্য দুটি
প্রধান অংশ দ্বারা গঠিত – subject (উদ্দেশ্য) এবং predicate
(বিধেয়)।
কোন ব্যক্তি, স্থান, জিনিস, বা ধারণা, যে কিছু
করছেন বা যার সম্পর্কে আমরা কিছু বলছি, সেটি একটি বাক্যের subject(উদ্দেশ্য)। অর্থাৎ, আমাদের কাছে কথা
বলার বা লেখার জন্য একটি subject (উদ্দেশ্য) থাকতে হবে, এবং predicate (বিধেয়)
subject সম্পর্কে আমাদের কিছু বর্ণনা করে। আসুন, নিম্নলিখিত
বাক্যটি বিবেচনা করি:
Ravi sells computers.
এই বাক্যটি হচ্ছে
একজন ব্যক্তি, Ravi, সম্পর্কে এবং এটি আমাদেরকে বলছে যে Ravi কি করেন।
তাই, Ravi বাক্যটির subject (উদ্দেশ্য)। কিছু অন্য উদাহরণ
-
Raman plays football.
Sudha and her friends play on the ground.
উপরোক্ত
বাক্যগুলিতে subjects (উদ্দেশ্যগুলি)
বোল্ড অক্ষরে চিহ্নিত করা হয়েছে। সাধারণত,
কোন বাক্যের subject (উদ্দেশ্য) একটি noun,
noun phrase বা একটি pronoun হতে পারে। একটি
বাক্যে subject নির্ধারণ করার জন্য, আমরা প্রথমে
বাক্যটিতে verb (ক্রিয়া) শনাক্ত করি এবং তারপর "who?" or "what?" ("কে?" অথবা কি?") প্রশ্ন করি -
উত্তরটি হচ্ছে বাক্যের subject (উদ্দেশ্য)।
যেমন কি, Ravi sells computers, এই
বাক্যটিতে আমরা জিজ্ঞাসা করি – “who” sells computers? ("কে"
কম্পিউটার বিক্রি করে?)। উত্তর – Ravi, অতএব, Ravi হচ্ছে subject (উদ্দেশ্য)।
আরেকটি উদাহরণ,
Her name is Aruna.
উপরের বাক্যটিতে, আমরা একটি মেয়ে, অরুণা, সম্পর্কে কথা বলছি;
তার বিষয়ে বর্ণনা করার সময়
আমরা বলি - Her name is Aruna; অতএব, Her name হচ্ছে
আমাদের বক্তব্যের বিষয়, subject (উদ্দেশ্য)। একই যুক্তি প্রয়োগ করে, My name is Khan বাক্যটিতে
My name হচ্ছে subject
(উদ্দেশ্য)।
Imperative বাক্যগুলিতে you (আপনি) সর্বদাই
subject
(উদ্দেশ্য), কেননা এই ধরনের বাক্যগুলিতে যে
ব্যক্তি কমান্ড বা অনুরোধ করছেন সে সব সময় আপনাকে কিছু করার জন্য বলছেন। উদাহরণস্বরূপ,
(You) Sit down, please.
(You) Go to the class.
সাধারণত: predicate (বিধেয়) subject (উদ্দেশ্য) এর
পরে আসে। Subject (উদ্দেশ্য) নির্ধারণ
করার পর আমরা সহজেই predicate (বিধেয়) খুঁজে পেতে পারি। Verb হল predicate এর মূল অংশ,
এবং বাক্যটি সম্পূর্ণ করার জন্য ক্রিয়াটির অন্য উপাদানগুলিরও প্রয়োজন হতে
পারে।
Ravi laughs. predicate
- শুধুমাত্র verb (laughs)
Ravi collects
stamps. predicate - verb
(collects) + other elements
(অন্য উপাদান)
My friend gave me
many stamps. predicate - verb
(gave) + other elements
লক্ষণীয় যে subject সবসময় verb-এর আগে আসে না। এমন পরিস্থিতিও আছে যখন
subject-এর আগে verb আসে। উদাহরণ স্বরূপ,
অনেক বাক্য যা Here বা There শুরু
হয়:
Here
comes the bus.
এই বাক্যে subject (the bus)
ক্রিয়ার (comes) পরে রাখা হয়েছে।
There were ten passengers in the bus. এই বাক্যে
subject (ten passengers) ক্রিয়ার (were) পরে রাখা হয়েছে।
অধিকাংশ interrogative sentence-এ :
Are you ready? এই বাক্যে
subject (you) ক্রিয়ার
(are) পরে আসে।
Did Ravi forget to feed birds again? এই বাক্যে
subject (Ravi) ক্রিয়ার (did forget)পরে আসে।
Comments
Post a Comment