MORE ABOUT PARTS OF SPEECH … পদ প্রকারণ সম্পর্কে আরও কিছু...
MORE ABOUT PARTS OF SPEECH
… পদ প্রকারণ সম্পর্কে আরও কিছু...
আমরা শিখেছি যে, কোন শব্দের part of speech শব্দটির অর্থ এবং একটি বাক্যে তার ব্যবহারের উপর
নির্ভর করে এবং একটি শব্দকে বিভিন্ন part of speech নির্দিষ্ট করা যেতে পারে। সেই অনুযায়ী, ঐতিহ্যগত ইংরেজিতে আটটি part of speech স্বীকৃত - noun, pronoun, verb,
adjective, adverb, preposition, conjunction, and interjection.
কিন্তু, parts
of speech সম্বন্ধে বিভিন্ন অভিমত রয়েছে,
যেমন কি কিছু নতুন part of speech তৈরি করা বা পুরানো কিছু-কিছু
বদলে দেওয়াও। উদাহরণস্বরূপ, ব্রিটিশ
কাউন্সিলের ক্লাসিফিকেশন (https://learnenglish.britishcouncil.org/en/english.../determiners-and-quantifiers)
নয়টি
parts
of speech স্বীকার করে, উপরোল্লিখিত আটটি ছাড়া Determiner হচ্ছে নবম। Determiner-এর মধ্যে এমন কিছু শব্দ
অন্তর্ভুক্ত করা হয়েছে যা ঐতিহ্যগতভাবে adjective হিসাবে
বিবেচিত।
প্রচলিত অর্থে, একটি
adjective কোন noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। একটি
noun
বা pronoun-এর আকার, আকৃতি, বয়স, রঙ, উৎস, মূল বস্তু, ইত্যাদি সম্পর্কে
বর্ণনা করার জন্য ব্যবহৃত বিশেষণগুলি Descriptive adjectives হিসাবে পরিচিত এবং কতগুলি, কোনটি,
কার, ইত্যাদি
বোঝাতে Limiting adjectives ব্যবহার
করা হয়। কিছু ব্যাকরণবাদী ।imiting
adjective গুলিকে একটি পৃথক part of speech, Determiners, হিসেবে বিবেচনা করেন।
অন্য দিকে, Http://www.ucl.ac.uk/internet-grammar/wordclas/wordclas.htm অনুযায়ী, the Internet Grammar of English সাতটি Word
Class (শব্দ শ্রেণী)
বা parts of speech: noun, verb, adjectives, adverb, preposition,
conjunction, and interjection, স্বীকার করে। তাদের মতানুসারে, pronoun হচ্ছে noun-এর একটি উপবিষয়।
বিভিন্ন শ্রেণীবিন্যাসের গুণাগুণ
বিচার না করে আমরা ব্রিটিশ কাউন্সিলের শ্রেণীবিন্যাস https://learnenglish.britishcouncil.org/en/english.../determiners-and-quantifiers অনুসরণ
করা সমীচীন মনে করি এবং determiner সহিত নয়টি parts
of speech স্বীকার করি। বিভিন্ন
parts
of speech গুলিকে দুই ভাগে, Content
words এবং Structure words, ভাগ করা যায়।
Content Words
যেই শব্দগুলি দিয়ে আমরা আমাদের
চিন্তাধারা এবং অনুভুতি প্রকাশ করি তাদের Content Words (বিষয়
বস্তু শব্দ) বলা হয়। Nouns, verbs, adjectives, adverbs, and interjections, এগুলি content words
হচ্ছে। প্রতিটি
ভাষার শব্দভান্ডারে প্রচুর পরিমাণে content words থাকে এবং সব সময় এতে নতুন শব্দ ক্রমাগত যোগ করা, সংশোধন
করা, বা অপসারণ করা হয়। অনেক সময় এই ধরনের শব্দ এক ভাষা থেকে নিয়ে হয় অন্য ভাষায় অন্তর্ভুক্ত করা হয়।
Structure Words
পছন্দসই অর্থ বোঝানোর জন্য, Structure Words
(গঠন শব্দ) ব্যাকরণ নিয়ম অনুযায়ী বাক্য
গঠন সহজ করে। এরা content words একসাথে
লিঙ্ক করে একটি grammatically সঠিক বাক্য তৈরি করে। Pronouns, determiners,
preposition, এবং conjunctions – এগুলি structure words.
এছাড়া, আমরা শব্দ সমূহকে Open এবং Closed Word
Class হিসাবে শ্রেণীভুক্ত করতে পারি। Open
Word Class (মুক্ত শব্দ শ্রেণী) এমন যে যদি প্রয়োজন হয়
তবে আমরা এই শ্রেনীতে আরো শব্দ যোগ করতে পারি। উদাহরণস্বরূপ, বিজ্ঞানের
উদ্ভাবনের কারণে ক্রমাগত ভাবে যে সব নতুন শব্দ উৎপন্ন হচ্ছে, যেগুলি
সামাজিক বা রাজনৈতিক বিবরণ থেকে আমাদের দৈনন্দিন জীবনে আসছে, অথবা তথ্য প্রযুক্তির উন্নতিতে প্রযোজনীয় শব্দাবলী। Noun,
adjectives, verbs, এবং adverbs – এগুলি Open
Word Class হিসেবে গন্য করা হয়।
এই অর্থে content
words গুলি open words class-এ রাখা যেতে পারে। উদাহরণস্বরূপ, তথ্য
প্রযুক্তি ক্ষেত্রের content words:
Nouns: internet,
e-mail, website, multimedia, etc.
Verbs: download,
upload, reboot, double-click, etc.
অন্যদিকে, আমরা
নতুন determiners,
prepositions, কিংবা conjunctions সম্পর্কে খুব কমই শুনেছি। এই সব closed
word class (বন্ধ শব্দ শ্রেণী), কারণ
এ গুলি এমন সব শব্দ সংকলন যা কখনোই বিস্তৃত হয় না বা এতে খুব কমই নতুন শব্দ প্রবর্তন করা হয়। একটি
ভাষাতে, structure
words কম-বেশী
অপরিবর্তনীয় থাকে, তাই এদের closed word class-এ অন্তর্ভুক্ত করা যেতে পারে।
Comments
Post a Comment