বাক্যাংশ এবং খন্ডবাক্য
PHRASES AND CLAUSES
(বাক্যাংশ এবং খন্ডবাক্য)
আমরা শিখেছি যে, একটি বাক্য নির্দিষ্ট ব্যাকরণগত নিয়ম অনুযায়ী সংযুক্ত শব্দগুলির একটি
গোষ্ঠী যা সম্পূর্ণরূপে সেই চিন্তাধারা প্রকাশ করে যেটা আমরা জ্ঞাপন করতে চাই।
আমরা এও শিখেছি যে, বাক্যের দুটি অংশ, subject এবং predicate হয়, এবং ক্রিয়া predicate-এর একটি অপরিহার্য উপাদান। সাধারণত, subject হিসেবে
আমরা noun ও pronoun ব্যবহার করি।
কিন্তু, অনেক সময অর্থ থাকা সত্বেও কোন-কোন শব্দ
সমূহকে একটি বাক্য হিসাবে গণ্য করা যায় না, বা একটি শব্দ সমূহ বাক্যের সব শর্ত পূরণ
করলেও আসলে একটি বড় বাক্যের অংশমাত্র। এই ধরনের শব্দ সমূহ phrase (বাক্যাংশ) এবং clause (খন্ডবাক্য) হিসাবে পরিচিত।
এই পোস্টে আমরা এ বিষয়ে আরো জানব।
THE PHRASE (বাক্যাংশ)
আমরা Ravi throws a
stone into the pond, এই বাক্যটিতে ফিরে যাব। এবার into the pond শব্দ সমূহটি নিয়ে আলোচনা করা যাক। এই
শব্দ সমূহের একটি অর্থ আছে, এটি বোধগম্য,
কিন্তু সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না।
এমন একটি শব্দ সমূহ, যা বোধগম্য কিন্তু সম্পূর্ণ মনোভাব বা
চিন্তাধারা প্রকাশ করে না, তাকে একটি Phrase (বাক্যাংশ) বলা হয়। এতে কোন subject
(উদ্দেশ্য) এবং verb (ক্রিয়া) থাকে না।
নীচের বাক্যগুলিতে phrases নিম্নরেখাঙ্কিত করা রয়েছে:
The sun rises in
the east.
The arrow is made
of bamboo.
The book is lying on
the table.
Please tell me how
to do it.
CLAUSE (খন্ডবাক্য)
একটি সংশ্লিষ্ট শব্দ সমূহ যার মধ্যে একটি subject ও একটি predicate থাকে, তা Clause (খন্ডবাক্য) হিসাবে জ্ঞাত। একটি clause একটি সম্পূর্ণ বাক্য (main
or independent clause – স্বতন্ত্র বা একক খন্ডবাক্য)হতে পারে অথবা বাক্যের মতই গঠিত একটি শব্দ সমূহ যা অন্য একটি বাক্যের
মধ্যে অন্তর্ভুক্ত থাকে (dependent or subordinate clause - পরাধীন বা অপ্রধান খন্ডবাক্য)।
আমরা নিম্নরেখাঙ্কিত বাক্যটির সাহায্যে এটি ব্যাখ্যা করব:
Ravi
married Rekha when she was twenty.
উপরের বাক্যটি আমরা দুটি অংশে ভাগ করতে
পারি - Ravi married Rekha এবং when she was
twenty. প্রথম অংশটিকে,
Ravi married Rekha, তার নিজের গুনের ভিত্তিতে একটি বাক্য হিসেবে
মানা যেতে পারে, কারণ এটি একটি সম্পূর্ণ অর্থ বা চিন্তাধারা প্রদান করে যা
আমরা বুঝতে পারি। অতএব, এটি একটি Independent অথবা Principal বা Main
clause.
কিন্তু অন্য অংশটিকে, when she was twenty
, তার নিজের গুনের ভিত্তিতে একটি পূর্ণ বাক্য
হিসাবে গণ্য করা যায় না কারণ এটি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে অসমর্থ। এটি
আমাদের কৌতুহল পূরণ করতে ব্যর্থ এবং আমরা আরও প্রশ্ন করতে বাধ্য: ‘what happened when
she was twenty?’ কিংবা ‘when was she twenty?’ ইত্যাদি। এই অংশটির এর পূর্ণ তাৎপর্য
কেবল তখন স্পষ্ট হয় যখন এটিকে আমরা অন্য অংশটির, Ravi
married Rekha, সাথে মিলিয়ে একসাথে বিবেচনা করি। এর অর্থ এই যে when she was twenty অংশটির এর পূর্ণ ভাবার্থ জানার
ব্যাপারে আমরা Independent অথবা
Main clause-এর উপর নির্ভরশীল। অতএব, এটি একটি Dependent অথবা Subordinate clause.
একটি clause একটি ‘বাক্যের মত’ পদবিন্যাস যা একটি বাক্যের মধ্যেই অন্তর্ভুক্ত
থাকে। when
she was twenty পদবিন্যাসটি এই জন্য 'বাক্যের মত'
কারণ এটিকে আমরা মূল বাক্যের উপাদান (subject, verb, ইত্যাদি) অনুসারে বিশ্লেষণ করতে পারি। এর নিজস্ব subject রয়েছে (she), verb আছে (was), এবং একটি subject complement (twenty) আছে।
Difference between Clauses and
Phrases
Clause এবং phrase-এর মধ্যে বিশেষ
পার্থক্য রয়েছে। একটি phrase একটি clause-এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। Clause তাদের মধ্যে
অন্তর্ভুক্ত phrase-এর অপেক্ষায় বড়। একটি clause-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা দিয়ে একে একটি phrase থেকে প্রভেদ করা যায়, এই যে এর একটি নিজস্ব verb আছে এবং সম্পূর্ণ
বাক্যের অন্যান্য মৌলিক উপাদানগুলিও থাকতে পারে।
নীচের উদাহরণটি বিবেচনা করব:
He
is laughing at the joker.
উপরের বাক্যটির দুটি অংশ আছে - He
is laughing এবং
at the joker.
বাক্যটির প্রথম অংশ He is laughing একটি clause কারণ এর
একটি subject (He) এবং একটি verb (is laughing) আছে। বাক্যটির দ্বিতীয় অংশ,
at the joker, একটি phrase কারণ এর subject
অথবা verb, কোনটাই নেই।
আরও কিছু উদাহরণ দেওয়া হল।নীচের প্রতিটি বাক্যে নিম্নরেখাঙ্কিত অংশটি clause এবং অবশিষ্ট অংশটি phrase:
Ravi reached school in
time.
Sudha is standing near a wall.
Mother made tea for the guests.
You look handsome in this picture.
Sudha is standing near a wall.
Mother made tea for the guests.
You look handsome in this picture.
Link:
boostenglishinhindi.blogspot.com
boostyourenglishskill.blogspot.com
Comments
Post a Comment